শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

বানারীপাড়ায় নতুন আঙ্গিকে ‘স্বপ্ন’ সুপার শপের শুভ উদ্বোধন

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া পৌরসভার ফেরিঘাট সংলগ্ন খান ট্রেডার্সের নিচতলায় নতুন আঙ্গিকে দেশের জনপ্রিয় খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘স্বপ্ন’ (Shwapno) সুপার শপের শুভ উদ্বোধন করা হয়েছে।

​আজ ৬ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫টায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সুপার শপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

​পূর্বে টিএনটি মোড়ে পরিচালিত শপটি এখন থেকে ক্রেতাদের সুবিধার্থে আরও উন্নত পরিসরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আ. সবুর খানের নিয়ন্ত্রণাধীন খান ট্রেডার্স ভবনের নিচতলায় পরিচালিত হবে। আধুনিক সাজসজ্জা এবং বিস্তৃত পণ্যের সমাহার নিয়ে গ্রাহকদের সেবায় উন্মুক্ত করা হলো প্রতিষ্ঠানটি।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, আ. সবুর খান, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমীন মল্লিক, উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির হোসেন সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক রিয়াজ ফকির, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রুবেল হাওলাদার এবং সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদারসহ স্থানীয় অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ও অন্য অতিথিরা আশা প্রকাশ করেন যে, নতুন আঙিকে ও সমৃদ্ধ সংগ্রহ নিয়ে ‘স্বপ্ন’ সুপার শপটি বানারীপাড়ার অর্থনীতি ও স্থানীয় কেনাকাটায় এক নতুন মাত্রা যোগ করবে এবং কাঙ্ক্ষিত ব্যবসায়িক সফলতা অর্জন করবে। একই সাথে অতিথিরা স্থানীয় এলাকাবাসীকে মানসম্মত সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহে এখান থেকে নিয়মিত কেনাকাটা করার উদাত্ত আহ্বান জানান।

​অনুষ্ঠান শেষে নতুন পথচলার সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরো পড়ুন

জিয়ানগরে বালিপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল জলিল শেখ, গণসংযোগে সরব

জাকির ফরাজী, নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *