মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

লে. কর্নেল (অব.) গাজী সিরাজুল ইসলাম এর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কৃতিসন্তান, উলানিয়া করোনেশন স্কুলের সাবেক ছাত্র এবং ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ সমিতির সাবেক সভাপতি লে. কর্নেল (অব.) গাজী সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২বছর।

বৃহস্পতিবার (১৯জুন) সকাল সাড়ে ৭টায় ঢাকার সিএমএইচ-এর আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। লে. কর্নেল (অব.) গাজী সিরাজুল ইসলাম ছিলেন সমাজসেবা অধিদপ্তরের প্রথম ভারপ্রাপ্ত মহাপরিচালক। তিনি সমাজসেবায় ও মেহেন্দিগঞ্জবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বৃহস্পতিবার বাদ আসর মহাখালী ডিওএইচএস মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।

তার শুভানুধ্যায়ীদের প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামীন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করুন।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *