রবিবার, অক্টোবর ১১, ২০২৬

পিরোজপুরে ৫ নেতাকর্মীকে বেধড়ক পেটাল আ.লীগ নেতারা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা-এর পত্তাশী ইউনিয়নের বাজার এলাকায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন: মো. নজরুল ইসলাম ফকির (৫৫), বিএনপি নেতা ও পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জাহিদ হোসেন (৩৮), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মো. নাহিদ হোসেন (১৮), ২নং ওয়ার্ডের বাসিন্দা নাছির উদ্দীন ফকির (৫০) , নাইম হোসেন (২৮)

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে গেলে আহতদের রক্তাক্ত অবস্থায় দেখেন। আহতদের মধ্যে দুজন অচেতন ছিলেন। পরে স্থানীয়দের সাহায্যে তাঁরা ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা পান এবং উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতাল-এ প্রেরণ করা হয়। বর্তমানে সবাই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকির অভিযোগ করেছেন, হামলার নেতৃত্ব দিয়েছেন পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু, তার ছেলে রায়হান, টুকুর ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনসহ ৮-১০ জন। তারা জানান, হামলার মূল কারণ তাদের বিএনপি করার জন্য প্রতিশোধ নেওয়া।

অভিযুক্ত নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি মারামারি থামাতে গিয়েছিলাম এবং নিজেই আহত হয়েছি। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।’

ওসি শামীম হাওলাদার বলেন, আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার, বাবার স্নেহবঞ্চিত দুই শিশু

ফাহিম ফিরোজ : একটু একটু করে গড়ে তোলা সংসার। স্বপ্ন ছিল স্বামী-সন্তানকে নিয়ে সুখে-শান্তিতে জীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *