বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

ইসরাইলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদে তেহরানে বিক্ষোভ

বাংলাদেশ বাণী ডেক্স।। 

জুমার নামাজের পর ইরানের রাজধানী তেহরানে লাখো মানুষ ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, তারা তাদের নেতাদের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভকারীদের কেউ কেউ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের হুমকির বিরুদ্ধেও স্লোগান দেন। সংবাদ উপস্থাপক বলেন, “এই শুক্রবার ইরানি জাতির একাত্মতা ও প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।”

ফুটেজে দেখা গেছে, তেহরানের বিক্ষোভকারীরা ১৩জুন ইসরাইলি হামলার পর নিহত কমান্ডারদের ছবি বহন করছেন। অনেকেই ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা নাড়াচ্ছেন।

একজন বিক্ষোভকারীর ব্যানারে লেখা ছিল “আমি আমার নেতার জন্য জীবন উৎসর্গ করব”—যা ছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির প্রতি আনুগত্যের প্রতীক।

রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ ও দক্ষিণাঞ্চলের শিরাজ শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *