বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

বরিশালে গণঅধিকার পরিষদের সভাপতিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক।। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সবুজ হাওলাদারকে তার সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২০জুন) সংগঠনের বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক কামরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অব্যাহতির সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে অব্যাহতির কথা বলা হয়েছে। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে।

জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন

জ্বালানি তেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধি অযৌক্তিক : ক্যাব 

নিজস্ব প্রতিবেদক:  জ্বালানি তেলের দাম একসঙ্গে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *