মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

সেরা রিপোর্টারের পুরস্কার পেলেন ছোটন সাহা

নিজস্ব প্রতিবেদক।। 

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বাংলানিউজের ভোলা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ছোটন সাহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২২জুন) জিজেইউএস প্রধান কার্যালয়ে ‘উপজেলা দিবস’ অনুষ্ঠানে সেরা রিপোর্টার হিসেবে এ সংবর্ধনা দেওয়া হয় তাকে।

সাংবাদিক ছোটন সাহা বাংলানিউজ ছাড়াও দৈনিক আমাদের সময় এবং দেশটিভিতে কাজ করছেন। তিনি তার প্রতিবেদনে জেলার সমস্যা, সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য, উন্নয়ন, কৃষি ও উপকূলের জীবনচিত্র তুলে এনেছেন। প্রান্তিক মানুষের সুখ-দুঃখ উঠে এসেছে তার মানবিক প্রতিবেদনে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক ছোটন সাহা ছাড়াও আরও তিনজনকে এ সংবর্ধনা দেওয়া হয়।

তাদের মধ্যে ক্রীড়া উন্নয়নে অবদান রাখায় মুনতাছির আলম রবিন চৌধুরীকে, সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় সংগীতশিল্পী মনজুর রহমানকে এবং সামাজিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় আজিজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় চার গুণীজনকে সেরা পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়। এর আগে জিজেইউএস কার্যালয়ে দিবসটি উপলক্ষে উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন জিজেইউএস পরিচালক মোস্তফা কামাল, ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. তায়েবুর রহমান।

স্বাগত বক্তব্য দেন ‘সমৃদ্ধি’ কর্মসূচির ফোকাল পারসন আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উদ্যোক্তা, প্রান্তিক কৃষক, ছাত্র ও অভিভাবকরা অংশ নেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

উন্নয়ন মেলায় উদ্যোক্তাদের তৈরি নকশিকাঁথা, পিঠাসহ বিভিন্ন পণ্য, মৌসুমি ফল এবং স্বাস্থ্যবিষয়ক সামগ্রীর স্টল বসানো হয়। সেরা স্টল প্রদর্শনকারীকে পুরস্কৃত করা হয়। মেলায় দর্শনার্থীদের ঢল নামে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল আনন্দ-উচ্ছ্বাস। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ পিতা ও শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা দেওয়া হয়।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *