রবিবার, অক্টোবর ৪, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

রাজাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা কেন্দ্র করে  খোকন মল্লিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা কেন্দ্র করে বাকবিতন্ডায় আওয়ামী সন্ত্রাসী দ্বারা খোকন মল্লিকের ওপর হামলার  প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া গুদিঘাটা বাজার এলাকায় স্থানীয় জনতা এ কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. নুরুল হক, আছিয়া বেগম, মো. আল আমীন, আহত খোকন মল্লিকের দুই ছেলে মো. নূর নবী মল্লিক ও মো. তানবীর মল্লিক এবং মেয়ে জেরিন আক্তার।
বক্তারা বলেন, খোকন মল্লিক আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়ে বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও অভিযোগ করেন, গত ১ জুলাই নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় আরিফ খানের বাড়িতে সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতিয়ার খান কেক কাটেন। এ বিষয় নিয়ে খোকন মল্লিকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে আতিয়ার খান তার লোকজন নিয়ে খোকন মল্লিকের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।
এ সময় বক্তারা প্রশ্ন তোলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে এখনও এলাকায় দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মানববন্ধন শেষে একই বাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
তবে আরিফ খান তার বাড়িতে কেক কাটার অভিযোগ অস্বীকার করেছেন।

আরো পড়ুন

লালমোহন উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *