মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

ভোলার ৩৬শিক্ষার্থী পেলেন এসইডিপি প্রকল্পের পুরস্কার

নিজস্ব প্রতিবেদক।। 

বিভিন্ন শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে এসইডিপি প্রকল্পের শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার পেয়েছেন ভোলা জেলার ৩৬শিক্ষার্থী।

বুধবার সকালে চরফ্যাশন উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মেধাবী এই শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) মেহেদী হাসান, ভোলা জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোস্তফা কামাল, সাবেক মেয়র আনম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের, খলিলুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *