শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

গৌরনদীতে পৌর কর্মচারী ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির গঠন উপলক্ষে প্রতিনিধি সভা


‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
‎গৌরনদী পৌরসভা মিলনায়তনে আজ শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের বরিশাল বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন ভোলা পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম নুরুজ্জামান।

‎অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেরা সুলতানা, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান জিল্লু, সিনিয়র সহ-সভাপতি নূরে আলম মানিক, দপ্তর সম্পাদক শেখ শামসুজ্জামান আহাদ, ১নং যুগ্ম আহ্বায়ক এনামুল হক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিম মিলন।

‎সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন গৌরনদী পৌর কর্মচারী সংসদের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন খন্দকার।

‎সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও পৌরসভার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং নতুন কমিটি গঠনের পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও দাবিদাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

‎সবার শেষে বরিশাল বিভাগীয় কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয় আবু হানিফকে সাধারণ সম্পাদক করা হয় মোহাম্মদ গিয়াস উদ্দিনকে ও সিনিয়র সহ-সভাপতি করা হয় এইচ এম দেলোয়ার হোসেন কে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হবে।

আরো পড়ুন

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার 

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *