বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

হিজলায় ৭০হাজার টাকার নেট জাল ও খুঁটি জব্দ

হিজলা প্রতিনিধি।।

বরিশালের হিজলা উপজেলায় মৌলভীরহাট সংলগ্ন মেঘনার শাখা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ি হিজলার যৌথ অভিযানে ২১বান্ডেল নতুন বের জাল (নেট জাল) ও ৬৫০ টি চর ঘেরা জালের খুঁটি জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জানা যায় ২৫আগস্ট, দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪২০০ মিটার নেট জাল ও খুঁটি জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৭০হাজার টাকা । আটককৃত ৩জনকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক কে ৫হাজার টাকা করে মোট ১৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও নৌ পুলিশ ফাঁড়ি হিজলার অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল এ-ই অভিযানে সার্বিক সহোযোগিতা করেন।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *