নিজস্ব প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলা নদীতে ভাসছিল এক যুবকের অর্ধগলিত লাশ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার দুপুরে নগরের বেলতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ। লাশটি তিন থেকে চার দিন আগে পানিতে পড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) …
আরো পড়ুনবরিশাল বিভাগ
বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তাসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক : বরিশালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক এএসআইসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য …
আরো পড়ুনবরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
আযাদ আলাউদ্দীন।। ‘সবার চোখ, সঠিক যত্ন, সর্বত্র’ এই প্রতিপাদ্যে বরিশালে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে নগরীর সিভিল সার্জন কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ০৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর বিভিন্ন কারণ, চোখের নানা রোগ, চোখের সঠিক …
আরো পড়ুনবরিশাল জিলা স্কুলে নজরুল বর্ষ উদ্যাপিত
আযাদ আলাউদ্দীন।। বরিশাল জিলা স্কুলের অডিটোরিয়ামে ০৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে নজরুল বর্ষ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সারাদেশ জুড়ে বরিশাল জিলা স্কুলের সুনাম রয়েছে। এ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এসময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে তাঁদের পদাঙ্ক …
আরো পড়ুনরমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ফজলে রাব্বি : ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম ধাপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়। পরবর্তী সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ফল অর্জনকারী পাঁচজনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট …
আরো পড়ুনদাওয়াতি তৎপরতার মাধ্যমে বরিশাল অঞ্চলকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে- অ্যাডভোকেট আকন্দ
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চলের উদ্যোগে বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগরীর নেতৃবৃন্দকে নিয়ে অঞ্চল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ । বৈঠকে উপস্হিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় …
আরো পড়ুনচরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টায় চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজার সংলগ্ন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্কুল সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৩জনকে গ্রেপ্তার করে শশীভূষণ থানাপুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেমায়েত হোসেন খোকন চাকলাদার, মো.মাকসুদ ও আবু তাহের। পুলিশ ও স্থানীয় সূত্রে …
আরো পড়ুনউজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা
উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখা, মূল্যতালিকা না রাখা এবং প্রতিশ্রুত পণ্য বিক্রি না করার অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র ও ইন্দ্রানী দাসের নেতৃত্বে এ অভিযান …
আরো পড়ুনহিজলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় খাদিজা বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার, (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুরের কৃষ্ণপুর গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত খাদিজা বেগম ওই গ্রামের বাসিন্দা এবং মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী ও এক সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে …
আরো পড়ুনবরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন বান্দরোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জনসাধারণের চলাচলের পথ দখল ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে সড়ক ও জনসাধারণের চলাচলের পথে থাকা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।