শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

মুলাদীর বিশিষ্ট ব্যাবসায়ী মিঠু খানের মৃত্যুতে শোকের ছায়া

ভূঁইয়া কামাল, মুলাদী : মুলাদী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী নোভা ব্রিকফিল্ড স্বত্বাধিকারী মো: মনিরুজ্জামান মিঠু খান (৬০) (বড় মিঠু ) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ৭ অক্টোবর শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

৮ ডিসেম্বর বৃহস্পতিবার মুলাদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাযা নামাজের ইমামতি করেন মুলাদী বন্দর জামে মসজিদের খতিব হাফেজ মাও: আবদুল্লা নুর।

জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য আলহাজ্ব আ: সত্তার খান, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, পৌরসভা বিএনপি সাবেক সভাপতি আ: রব খান, পৌরসভা বিএনপি আহবায়ক এনামুল হক ইনু, মুলাদী সদর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান বেল্লাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ মোশাররফ রাড়ি, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো: নজিবুর রহমান ভুঁইয়া কামাল, সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামান রোকন মোল্লা, মুলাদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: মহিউদ্দিন ঢালী, পৌরসভা ৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: আলমগীর হোসেন, উপজেলা ইমাম সমিতি সাধারণ সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ব্যবসায়ীগণ।

মরহুম মিঠু খানের সুযোগ্য সন্তান মাশরাফি খান বাবার জন্য দোয়া ও অন্যায় করলে ক্ষমা প্রার্থনা করেছেন উপস্থিত মুসল্লিদের কাছে। মিঠু খান রাজনীতি ছাড়াও মুলাদীতে দীর্ঘদিন ধরে ঠিকাদারী ব্যবসা ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

আরো পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *