রবিবার, অক্টোবর ১১, ২০২৬

বরিশাল বিভাগ

কলাপাড়ায় মৎস্যজীবীদের খাসজমি ও জলমহাল ইজারা নিয়ে আলোচনা

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ভূমিহীন মৎস্যজীবীদের কৃষি খাসজমি বন্দোবস্ত এবং মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহাল ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় এ সভা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। তিনি …

আরো পড়ুন

বরিশাল নগরীতে জমি নিয়ে সংঘর্ষ ও ঘরবাড়ি ভাঙচুর, আহত- ৪

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোড এলাকার ‘খান বাড়ি’তে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জাকির হোসেন খান নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল …

আরো পড়ুন

বরিশালে এমআরডিআই’র আলোচনা সভা: বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ জোরদারের তাগিদ

নিজস্ব প্রতিবেদক : সংবাদ প্রকাশে ভুল-ত্রুটি হলে তা স্বীকার ও সংশোধন, পাঠক-দর্শকের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সংবাদমাধ্যমের নিজস্ব জবাবদিহির কাঠামো আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনরা। তাদের মতে, কার্যকর স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা সংবাদমাধ্যমের পেশাগত মান, সম্পাদকীয় স্বাধীনতা ও জনআস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা শুধু সময়মতো …

আরো পড়ুন

বরিশালে আটা-ময়দার বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২০ টাকা

ফাহিম ফিরোজ : জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব কাটতে না কাটতেই এবার বরিশালের বাজারে বাড়তে শুরু করেছে আটা-ময়দার দাম। কোনো কোনো প্যাকেটজাত ময়দার দাম কেজিতে এক লাফে বেড়েছে ২০ টাকা। প্যাকেটজাত আটার দাম বেড়েছে ১০ টাকা। পাশাপাশি খোলা ময়দা, আটা ও সুজির দামও বেড়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাড়তি দামের চাপে নতুন করে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ …

আরো পড়ুন

জমি বিক্রির ৫১ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বরিশালে জমি বিক্রির ৫১ লাখ টাকার মধ্যে ৪২ লাখ টাকা পরিশোধ না করা, বসতবাড়ি দখলের চেষ্টা, হুমকি ও হয়রানির অভিযোগ করেছেন মোছা. তানিয়া আক্তার নামের গৃহবধূ। সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে তানিয়া জানান, তার স্বামী মিলন হাওলাদার দীর্ঘদিন প্রবাসে ছিলেন। অসুস্থ হয়ে দেশে ফেরার পর চিকিৎসা …

আরো পড়ুন

কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বায়েজিদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম টিয়াখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে বায়েজিদের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে …

আরো পড়ুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : গণদাবি পূরণে ব্যর্থ হওয়ায় বিএনপি সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে : জহির উদ্দিন মুহাম্মদ বাবর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর টাউন হল চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে এ মিছিল বের করা হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল …

আরো পড়ুন

পুলক চ্যাটার্জি আত্মহত্যা করেননি, তাকে একপ্রকার হত্যা করা হয়েছে: মনিরুজ্জামান খান ফারুক

নিজস্ব প্রতিবেদক: দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল নগরীর কলেজ রোডসংলগ্ন পুলক চ্যাটার্জির নিজ বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় মনিরুজ্জামান খান ফারুক বলেন, ‘পুলক চ্যাটার্জি আত্মহত্যা করেননি, তাকে একপ্রকার হত্যা করা হয়েছে। …

আরো পড়ুন

আমতলীতে লবিং ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আবু জিহাদ আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে স্থানীয় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে লবিং ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাগো নারী’র GETCA প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান।  আমতলী এনজিও …

আরো পড়ুন

আমতলী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত  ঘোষণা

আবু জিহাদ আমতলী প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ জোরদার এবং শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বরগুনার আমতলী উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে আমতলীকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান …

আরো পড়ুন