শনিবার, আগস্ট ১৫, ২০২৬

বরিশাল

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যার নাটক: স্বামী ও শাশুড়ি আটক

খান আব্বাস : বরিশাল নগরীর কেডিসি বস্তি সংলগ্ন এলাকা থেকে রিপা নামের এক নববিবাহিত গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে তাকে গলা টিপে হত্যা করার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে স্বামী ও তার পরিবার। গত শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে কেডিসি এলাকার বজলু খলিফার ছেলে পেশায় চালক শাহাদাতের বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত রিপা কাউনিয়া থানার …

আরো পড়ুন

বাবুগঞ্জে আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামে আদালতের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের জমিতে ধান রোপণ ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জমির গাছ কাটার চেষ্টারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন। ভুক্তভোগী ও মামলার নথি সূত্রে জানা …

আরো পড়ুন

বরিশালে খালেদা জিয়ার জন্মদিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশালে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বরিশাল জেলা (দক্ষিণ) শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল …

আরো পড়ুন

বরিশালে অস্ত্রধারীদের হামলার মামলায় পলাতক প্রধান আসামি সুমন কারাগারে

নিজস্ব প্রতিবেদক:  বরিশালে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুমন হাওলাদারকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১১ আগস্ট রবিবার বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তিনি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। মামলার বিবরণী অনুযায়ী জানা যায়, পূর্বশত্রুতার জেরে চলতি বছরের গত ২৫ এপ্রিল …

আরো পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে বরিশাল মহানগর বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় সদর রোড দলীয় কার্যালয় সম্মুখে এ আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট …

আরো পড়ুন

গাঁজা ও ইয়াবাসহ কাউখালীতে দুইজন গ্রেপ্তার

এস. এম. ইব্রাহীম, কাউখালী: কাউখালীতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার এজাহার সূত্রে জানা যায়, ১৪ আগস্ট রাত ২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ জানতে পারে, কাউখালী সদর ইউনিয়নের মহিলা কলেজের ভেতরের একটি কক্ষের সামনে বারান্দায় কয়েকজন মাদকদ্রব্য কেনাবেচা করছে। পরে রাত ৩টা ৫ মিনিটের দিকে পুলিশ …

আরো পড়ুন

জমি সংক্রান্ত বিরোধের জেরে বানারীপাড়ায় সাউন্ড বক্স বাজিয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, লুটপাট

​বানারীপাড়া  প্রতিনিধি:বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়িতে জমিজমা সংক্রান্ত শত্রুতার জেরে সংবদ্ধ  হামলার ঘটনা ঘটেছে। গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে পরিকল্পিতভাবে চালানো এই হামলায় একই পরিবারের তিন সদস্য মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন স্থানীয় মৃত্য মোহাম্মদ আলী বেপারীর ছেলে ফজলুল হক (৫৫)  তাঁর স্ত্রী রেবেকা সুলতানা (৪৫) এবং ছেলে মোঃ রাব্বি (২৭)। স্থানীয় …

আরো পড়ুন

দুর্ঘটনায় আহত সাংবাদিক তুহিনের পাশে রহমাতুল্লাহ

নিজেস্ব প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় দুই হাতে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন মোহনা টেলিভিশনের রিপোর্টার এবং দৈনিক বাংলা, বার্তা২৪.কম ও সোনালী নিউজের বরিশাল বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম তুহিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শুক্রবার দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ গিয়ে সাংবাদিক তুহিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় চিকিৎসকদের সঙ্গে …

আরো পড়ুন

বাকেরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় বাকেরগঞ্জ বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির …

আরো পড়ুন

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: রঙ্গশ্রী ছাত্রদল সভাপতি শাওনকে অব্যাহতি

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাওন খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে এ অব্যাহতি দেওয়া হয়। শনিবার (১৫ আগস্ট) বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, …

আরো পড়ুন