বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

পটুয়াখালী

সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট খন্দকার এম. মনিরুজ্জামান

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার এম. মনিরুজ্জামান (মনির)। তিনি উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের ঐতিহ্যবাহী খন্দকার পরিবারের সন্তান এবং প্রয়াত খন্দকার আব্দুল কাদেরের ছোট ছেলে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের …

আরো পড়ুন

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় এক স্কুলছাত্রীর সঙ্গে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্ত বিদ্যালয় অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত জলিলুর রহমান কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগের পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। স্থানীয় সূত্র জানায়, অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জলিলুর রহমান ওই ছাত্রীর বাসায় ইংরেজি বিষয়ে …

আরো পড়ুন

পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী শহরের পলিটেকনিক এলাকায় অভিযান চালিয়ে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলেন- সুমাইয়া আক্তার ও মাহিনুর। বুধবার (২৯ জুলাই) পলিটেকনিক এলাকার অ্যাডভোকেট আখির চেম্বারের সামনে অভিযান চালিয়ে সুমাইয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাহিনুরের বাসায় অভিযান …

আরো পড়ুন

বাউফলে ৫০ জন অসহায় ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সমাজকল্যান মন্ত্রনালয়ের আওতায় জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে ৫০ জন অসহায় ব্যক্তির মাঝে ৫ লক্ষ টাকা সরকারি বিশেষ অনুদানের চেক বিতরন করা হয়েছে। ​আজ বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি পটুয়াখালী-২(বাউফল) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর(দক্ষিন) জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম( মাসুদ)আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক …

আরো পড়ুন

গলাচিপায় ৩ কোটি ৮৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে প্রশ্ন: কাগজে কাজ, বাস্তবে মিলছে না

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন ও রাজস্ব খাতের মোট ৩ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৩৭২ টাকা ব্যয়ের একাধিক প্রকল্প নিয়ে দেখা দিয়েছে গুরুতর প্রশ্ন। সভার গৃহীত সিদ্ধান্তের সরকারি নথিতে প্রকল্পগুলো শতভাগ বাস্তবায়ন ও অর্থ উত্তোলনের তথ্য থাকলেও সরেজমিনে গিয়ে কয়েকটি প্রকল্পের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। ফলে সরকারি অর্থ ব্যয়, …

আরো পড়ুন

দিনে কর্মচাঞ্চল্য, রাতে আলোর শহর-খাপড়াভাঙ্গা নদী এখন নতুন পর্যটন আকর্ষণ

মাহতাব হাওলাদার, মহিপুর : দিনের বেলায় দেশের অন্যতম ব্যস্ত সামুদ্রিক মৎস্যবন্দর। আর রাত নামলেই যেন রূপ নেয় আলোর শহরে। পটুয়াখালীর মহিপুর থানাধীন খাপড়াভাঙ্গা নদীর দুই তীরে গড়ে ওঠা মহিপুর ও আলীপুর মৎস্যবন্দরকে ঘিরে প্রতিদিন সন্ধ্যার পর সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য, যা এখন পর্যটকদের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। সারাদিন নদীতে থাকে মাছ ধরার ট্রলারের ব্যস্ত আনাগোনা, মাছ খালাস, বেচাকেনা এবং …

আরো পড়ুন

মহিপুরে হত্যা মামলায় ইউপি সদস্য জসিমকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ার মহিপুরে আলোচিত হারিচ আহমেদ ওরফে মজিবুর হত্যা মামলায় ৯নং ধুলাসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকারকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তারা জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় ৫নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে তাড়িকাটা দাখিল মাদরাসার সামনের …

আরো পড়ুন

জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ নিহত: নারায়ণগঞ্জ থেকে এজাহারভুক্ত আসামি গ্রেফতার

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) নিহত হওয়ার ঘটনায় এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি মো. সালেক হাওলাদার (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, র‍্যাব-১১-এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গত ১৯ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে মহিপুর থানাধীন …

আরো পড়ুন

কলাপাড়ায় হত্যা মামলার দুই আসামী ঢাকা থেকে গ্রেফতার করেছে  র‍্যাব 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ হারিচ আহম্মদ মজিবুর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো– কলাপাড়া উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে  মো. ছারোয়ার (৩৫) এবং একই এলাকার বাসিন্দা মৃত মোজাহারের ছেলে মো. সালেক (৪০)। শুক্রবার (২৪জুলাই) ভোরে পটুয়াখালী  র‌্যাব-৮ ও …

আরো পড়ুন

কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়াঃ  কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুটি ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, রুপাসহ বিপুল পরিমাণ মালামাল চুরি হয়েছে বলে ভুক্তভোগীরা কলাপাড়া থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রথম ঘটনায়, টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন সিরাজী অভিযোগ করেন, শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে শনিবার …

আরো পড়ুন