বরগুনা প্রতিনিধি।। অদ্য ১৩ ই আগষ্ট রোজ বুধবার পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফিসনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্ন্য়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে, পাথরঘাটা বিভিন্ন পেশার অংশীজনদের (মৎস্যজীবী, স¤প্রদায়ভিত্তিক সংগঠন/সিবিও, বেসরকারি সংস্থা/এনজিও, স্থানীয় গণ্যমান্য, সাংবাদিক, শিক্ষক,যুবক প্রতিনিধি) সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক মৎস্যজীবী নেটওয়ার্ক গঠন করা হয়। উক্ত সভায় প্রধান অথিতি ও সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলার উপজেলা নির্বাহী …
আরো পড়ুনবরগুনা
সিএনআরএস এর উদ্যোগে পাথরঘাটায় বিভিন্ন পেশাজিবীদের সমন্বয়ে ভূমি কমিটি গঠন
বরগুনা প্রতিবেদক।। পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস কর্তৃক উপজেলার বিভিন্ন পেশাজীবীর অংশীজন (মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্কুল ও কলেজ শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ) এর উপস্থিতে পাথরঘাটা উপজেলা ভূমি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত গঠন সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক। ভূমি কমিটি হলো …
আরো পড়ুনবরগুনায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীকে মারধর
নিজস্ব প্রতিবেদক।। বরগুনায় দোকানে ঢুকে সমন্বয়ক পরিচয়ে মো. জসিম নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জসিম ল্যাডিস পয়েন্ট নামে এক দোকানে বস্ত্র ব্যবসায়ী। সমন্বয়ক দাবি করা অভিযুক্তের নাম সিনহা রাহমান। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে তৎক্ষণিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলেন ব্যবসায়ীরা। শনিবার (২আগস্ট) রাত পৌনে ১০টার দিকে বরগুনা পৌরশহরের বিবি সড়কের একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে। এ …
আরো পড়ুনআমতলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক।। বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আরিফুল হাসান আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০জুলাই) বিকেল ৩টার দিকে আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আমতলী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা …
আরো পড়ুনসোনাকাটা ইউনিয়নে গঠিত হলো ২৫টি নারী নেতৃত্বাধীন মৎস্যজীবী সংগঠন
নিজস্ব প্রতিবেদক।। সোনাকাটা (তালতলী), বরগুনা | উপকূলীয় জীববৈচিত্র্য ও মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে গঠিত হলো ২৫টি নারী নেতৃত্বাধীন মৎস্যজীবী সংগঠন। এ উদ্যোগ বাস্তবায়ন করেছে উন্নয়ন সংগঠন ‘সিবিডিপি’, ফিশনেট (FISHNET) প্রকল্পের আওতায়। প্রতিটি সংগঠন গঠনের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় ছিল পরিবারের ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সেখানে নারীদের নেতৃত্বে প্রাধান্য …
আরো পড়ুনসিএনআরএস এর উদ্দ্যেগে তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক গঠন
নিজস্ব প্রতিবেদক।। অদ্য ৩০.০৭.২০২৫ তারিখ বুধবার তালতলী উপজেলার সম্মেলন কক্ষে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে, তালতলীর বিভিন্ন পেশার অংশীজনদের (মৎস্যজীবী, সম্প্রদায়ভিত্তিক সংগঠন/সিবিও, বেসরকারি সংস্থা/এনজিও, স্থানীয় গণ্যমান্য, সাংবাদিক, শিক্ষক,যুবক প্রতিনিধি) সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক মৎস্যজীবী নেটওয়ার্ক গঠন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন। এই নেটওয়ার্ক গঠনের মূল উদ্দেশ্য হলো একটি অংশগ্রহণমূলক, …
আরো পড়ুনবরগুনার বিষখালীতে বড়শিতে ধরা পড়ছে পাঙ্গাস
নিজস্ব প্রতিবেদক।। বরগুনার বিষখালী নদীতে তেমন ইলিশের দেখা না মিললেও বড়শিতে ধরা পড়ছে পাঙ্গাস। সরবরাহ ও চাহিদার ভারসাম্য থাকায় খুশি মাছ ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। বুধবার (৩০জুলাই) দুপুরে বরগুনা পৌর মাছ বাজারে সরেজমিনে দেখা যায়, বেশ কয়েকজন খুচরা বিক্রেতা বড়শিতে ধরা নদীর পাঙ্গাস বিক্রি করছেন। স্থানীয়ভাবে এই মাছের বেশ চাহিদা তৈরি হয়েছে। ক্রেতা সামনা আক্তার বলেন, নদীর পাঙ্গাস আমার পরিবারের …
আরো পড়ুনইলিশ ক্রেতার ভিড়ে সরগরম পুরাকাটা ফেরিঘাট
নিজস্ব প্রতিবেদক।। বরগুনার পায়রা নদী সংলগ্ন পুরাকাটা ফেরিঘাটে সন্ধ্যা নামলেই বসে ইলিশের অস্থায়ী বাজার। স্থানীয় জেলেরা নদী থেকে ইলিশ ধরে সরাসরি নৌকা ঘাটে ভিড়িয়ে বিক্রি করছেন পাইকারি ও খুচরা ক্রেতাদের কাছে। এই বাজারটি গভীর রাত পর্যন্ত চলমান থাকে, যেখানে বরগুনা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করেন সদ্য ধরা টাটকা ইলিশ কিনতে। স্থানীয় জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে …
আরো পড়ুনতালতলীতে সিবিডিপি’র উদ্যোগে নারী মৎস্যজীবী ফেডারেশন গঠন
আমতলী প্রতিনিধি।। বরগুনা জেলার তালতলী উপজেলায় প্রান্তিক নারী মৎস্যজীবীদের সংগঠিত করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে সোনাকাটা ইউনিয়নে গঠিত হলো ‘ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন’। ফিসনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। ২৬ জুলাই শনিবার সকাল ১০টায় বড়আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের আওতাধীন ২৫টি প্রাথমিক মৎস্যজীবী …
আরো পড়ুনঅজ্ঞান এক কিশোরী উদ্ধার, মেলেনি পরিচয়
নিজস্ব প্রতিবেদক।। শুক্রবার রাতে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অজ্ঞান অবস্থায় এক কিশোরীকে পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন বামনা থানার ওসিকে বিষয়টি জানান। ওসি হারুন অর রশিদ ওই কিশোরীকে তার তত্ত্বাবধানে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ওই কিশোরীর কোনো আত্মীয়-স্বজন বা কিশোরীকে চেনেন, এমন কোনো ব্যক্তির খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।