মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

কোষ্টগার্ডের অভিযানে গাজা ও মদ সহ আটক-২

হিজলা প্রতিনিধি।।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের বাজার সংলগ্ন কোষ্টগার্ড অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে হাতেনাতে আটক করে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৫টার দিকে কোষ্টগার্ড কালীগঞ্জ জোনের একটি টিম উলানিয়া বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।তখন প্রায় ১কেজি গাজা ও ১বোতল দেশীয় মদ সহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম একটি প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন মাদক পাচার ও বিভিন্ন অপরাধ রোধে কোষ্টগার্ড ভবিষ্যতে তাদের অভিযান অব্যাহত রাখবে।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *