সোমবার, মে ৪, ২০২৬

‎এডিবি বরাদ্দ বাংলাদেশের জেলাগুলোর মধ্যে সর্বনিম্ন করায় প্রতিবাদ

পিরোজপুর প্রতিনিধি
‎গ্রীন ফোর্স বাংলাদেশ, পিরোজপুর জেলার উদ্যোগে “বৈষম্য, দুর্নীতি ও অন্যায়”র প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা সভাপতি মইনুল আহসান মুন্না লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন- সাধারন সম্পাদক মো: নাসির উদ্দিন, সহ সভাপতি আফজাল হুসাইন লাভলু, মো: শাহদাত হোসেন, যুগ্ন সম্পাদক মো: নুরউদ্দিন, তানিয়া রহমান, অর্থ সম্পাদক আব্দুল আলীম খান, প্রচার সম্পাদক হাছিবুর রহমান , দপ্তর সম্পাদক অদিতি মন্ডল প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে প্রশ্ন ও বক্তব্য রাখেন- খালিদ আবু, খেলাফত হোসেন খসরু, কবির হোসাইন।

‎সভায় পিরোজপুর জেলায় এডিবি বরাদ্দ বাংলাদেশের জেলাগুলোর মধ্যে সর্বনিম্ন মাত্র ১৩ কোটির তীব্র প্রতিবাদ জানানো হয়; পাশাপাশি বিগত দিনে লুটপাটকারী হোতাদের মুখোশ উন্মোচন ও তাদের আইনের আওতায় আনার দাবী করা হয়।

 

আরো পড়ুন

মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে এবং তেল সরবরাহের দাবিতে পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *