মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

রাজাপুরে অভিযোগ ও সংবাদ প্রকাশের পর বিদ্যালয় ভবন নির্মাণে তদন্ত শুরু

বুলবুল আহমেদ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৯১ নম্বর পশ্চিম রাজাপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু হয়। তদন্তে নেতৃত্ব দেন উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। এ সময় উপজেলা প্রকৌশলীর একজন প্রতিনিধি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
তদন্তকালে ভবনটি সরেজমিনে পরিদর্শন করা হয়। একই সঙ্গে নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযোগে উল্লেখিত বিভিন্ন বিষয় তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারী কর্মকর্তা ফারহানা ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ভবন পরিদর্শন ও নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্ত এখনও চলমান রয়েছে। বিস্তারিত তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
এর আগে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষা অনুরাগী ও স্থানীয় সচেতন নাগরিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্লাস্টার ও রংয়ের কাজে ত্রুটি, দৃশ্যমান ফাটল এবং অনুমোদিত নকশা অনুযায়ী কাজ না হওয়ার বিষয় তুলে ধরা হয়।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নির্ণয় এন্টারপ্রাইজের প্রোপাইটর বাপ্পি কুণ্ড তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, নতুন ভবনে ছোটখাটো কিছু ত্রুটি থাকতে পারে। তদন্তে কোনো অনিয়ম প্রমাণিত হলে তা দ্রুত সংশোধন করা হবে।
এদিকে, বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

আইনজীবী নাথুরাম ভৌমিক না ফেরার দেশে চলে গেছেন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া  পটুয়াখালী  জেলা আইনজীবী সমিতির সদস্য, কলাপাড়া আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *