মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

বাকেরগঞ্জে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটি নদীতে হাত-পা বাঁধা অবস্থায় ভাসমান এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে দুধল ইউনিয়নের গোমা ফেরিঘাটসংলগ্ন নদীর পূর্ব পাড়ে পংখী মার্কেট এলাকার কাছে মরদেহটি উদ্ধার করা হয়।

চরামদ্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। তার পরনে ছিল মেরুন রঙের হাফ প্যান্ট ও টি-শার্ট।

পুলিশের ধারণা, তিন থেকে চার দিন আগে তাকে হত্যা করে মরদেহটি নদীতে ফেলা হয়েছে। সময়ের কারণে মরদেহটি ফুলে উঠেছে। ঘটনাস্থলে সিআইডির একটি টিম এসে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

বাকেরগঞ্জ চামটা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাদা জানান, স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশের পরিচয় না মিললেও এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আরো পড়ুন

নব ভাবনা লেখক ফোরাম এবং মুক্তবুলি পাঠক ফোরামের যৌথ আয়োজনে মাসিক সাহিত্য আড্ডা

ফজলে রাব্বি : সাহিত্যচর্চা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং লেখক-পাঠকের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে নব ভাবনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *