শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

নেছারাবাদে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

ফরিদ আহমেদ, ​নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে উৎসবমুখর পরিবেশে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
‎
‎শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় এলাকার দুটি প্রভাবশালী দল লিটন স্মৃতি দুরন্ত তরুণ দল ও রাহুতকাঠী যুব সমাজ কল্যাণ পরিষদ। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় নৈপুণ্য প্রদর্শন করে জয়লাভ করে শিরোপা নিশ্চিত করে ‘লিটন স্মৃতি দুরন্ত তরুণ দল’।
‎
‎​প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রেখে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং স্থানীয় পর্যায়ে উদীয়মান খেলোয়াড় তৈরিতে এ ধরণের আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে।”
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ, নেছারাবাদ সার্কেল এএসপি প্রনয় রায়, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন তালুকদার, স্বরূপকাঠী পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ রানা পলাশ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ ওয়াহিদুজ্জামান মানিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: সেলিম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।
‎
‎​খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেন। স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

জিয়ানগরে বালিপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল জলিল শেখ, গণসংযোগে সরব

জাকির ফরাজী, নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *