শুক্রবার, জুন ১৯, ২০২৬

লালমোহনে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

লালমোহন প্রতিনিধি 
সাবেক তিন বারের  প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে লালমোহনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৯ নভেম্বর)  সন্ধার পরে লালমোহন উপজেলা বিএনপির অফিস কার্যালয়ে লালমোহন উপজেলা যুবদলের  উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। লালমোহন উপজেলা যুবদল আয়োজিত যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে  দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জাফর ইকবাল, সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত। উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সোহেল আজিজ শাহিন,
যুগ্ম আহ্বায়ক সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, যুবদলের সাধারন সম্পাদক হাসান কাজী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সম্পাদক শহিদুল ইসলাম সহ দোয়া মাহফিলে উপজেলা বিএনপি নেতা কর্মী ছাড়াও কয়েক শত মানুষ অংশ গ্রহন করে।দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব আলহাজ্ব  মাওলানা আব্দুল আউয়াল সাহেব।

আরো পড়ুন

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই কারবারি আটক

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা : ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে মনপুরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *