বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাংবাদিক ‍ইউনিয়নের দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরার সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্বআলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট শাহে আলম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ। এতে জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সহ অর্ধশতাধি সাংবাদিক অংশগ্রহণ করেন। দোয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

আরো পড়ুন

হাতেম আলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ফজলে রাব্বি,  পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি সৈয়দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *