রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত নুর জামাল (৪৩) ঝালকাঠির নলছিটির রাজ্জাক হাওলাদারের ছেলে। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২১ হাজার ৩৬০ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ২১২ জন। চলতি বছর মোট মৃত্যু হয়েছে ৪৯ জনের। যার মধ্যে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে মারা গেছেন ৩০ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘নভেম্বর ডিসেম্বরে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বাড়ে। এর চিকিৎসা আমাদের হাতের কাছেই। একটু সচেতনতা প্রাণহানি ঠেকাতে পারে।’

আরো পড়ুন

নির্বাচনের আগে লোভনীয় অফার দিয়ে মানুষকে প্রলুব্ধ করা হয়েছে – সার্জিস আলম 

বুলবুল আহমেদ, ঝালকাঠি  প্রতিনিধিঃ ‘ফ্যামিলি কার্ড এখন আর আলোচনায় নেই। শুধু কার্ড তৈরির জন্যই ২৪২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *