শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

ভোলায় যৌথ অভিযানে আ’লীগ নেতা আটক

ভোলা প্রতিনিধি : জেলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইকবাল হোসেন (৬৩) নামে ভোলা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২ টায় কোস্টগার্ড বেইজ ভোলা ও মডেল থানা পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন গাজিপুর সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মো. ইকবাল হোসেনকে আটক করা হয়।

আটককৃত ইকবাল হোসেন নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় জেলা পর্যায়ের নেতা। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

আরো পড়ুন

ভোলায় পুলিশের বিশেষ অ্যাকশন: নগদ টাকাসহ ইয়াবা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী দৌলতখান প্রতিনিধি: উপকূলীয় দ্বীপাঞ্চল ভোলায় ছড়িয়ে পড়া মাদকের বিষাক্ত জাল ছিঁড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *