বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

বরিশালে কনকনে শীতে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
কনকনে শীত ও ঘন কুয়াশার মধ্যে বরিশালে ২ শতাধিক সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।

গতকাল রবিবার রাতে বরিশাল জেলা প্রশাসন উদ্যোগে বরিশাল অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের লঞ্চঘাট এলাকায় হতদরিদ্র ও ভবঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক নিজ হাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আরও অসহায় ও ভবঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে শীতার্ত মানুষজন স্বস্তি প্রকাশ করেন।

আরো পড়ুন

হাতেম আলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ফজলে রাব্বি,  পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি সৈয়দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *