বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

জনগণের ভোটের নিরাপত্তা পেলেই নির্বাচন সুষ্ঠু হবে : ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর মনোনীত ঈগল মার্কার প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, নির্বাচনে চ্যালেঞ্জিং স্থান হলো গুন্ডামি-মাস্তানি, সংঘর্ষের পরিকল্পনা, কেন্দ্র দখল করা।

ইতোমধ্যে পরিকল্পিতভাবে জেলে থাকা গুন্ডাদের জামিন করানো হচ্ছে, অন্য জেলা থেকে সর্বহারা আসছে। ঢাকায় ওসমান হাদিকে গুলি করে হত্যা ও সারাদেশে বিভিন্ন নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে।

প্রতিটি আসনে ৫০ বা ১০০ অপরাধী লোক রয়েছে। এদেরকে গ্রেপ্তার বা আটক করে রাখলে নির্বাচন সুষ্ঠু হবে। এভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি হলে ভালো নির্বাচন হতে পারে না। তাতে একতরফা নির্বাচন হতে পারে।

তিনি আরো বলেন, নির্বাচনী দল নিয়ে নির্বাচনী পরিবেশ রক্ষা করার জন্য একটি কমিটি করা দরকার। রাজনৈতিক নেতাকর্মীরা দায়িত্ব নিয়ে নিজেদের নেতাদের সেইভ করবে।

প্রার্থীরা নিরাপদে ক্যাম্পিং করতে পারলে আর জনগণ ভোট নিরাপদে দিতে পারলেই গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন

বরিশালে আওয়ামী লীগের পাঁচ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক : বরিশালে জমি সংক্রান্ত বিরোধে জাল-জালিয়াতির অভিযোগে আওয়ামী লীগের পাঁচ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *