শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

গণভোটের প্রচারণায় পিরোজপুরে ইমাম সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি : ইমাম, মোয়াজ্জিন ও খতিবদের নিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণার লক্ষ্যে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন এবং ইমামদের মাধ্যমে সকল মসজিদে মুসল্লিদের বোঝানোর অনুরোধ করেন।

পিরোজপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির বরিশাল বিভাগীয় কমিশনার আব্দুল হাই নিজামীসহ জেলার সকল মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা।

আরো পড়ুন

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না -সারজিস আলম

‎পিরোজপুর : জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির আমাদেরকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *