বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

উপকূলীয় অঞ্চলে নির্বাচন ও গণভোটে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ২৮ দিনব্যাপী বাহিনীটি উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছে।

দক্ষিণ জোনের আওতাধীন ভোলা সদর, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা, মেহেন্দিগঞ্জ, হাতিয়া, বাউফল, রাঙ্গাবালী, কলাপাড়া ও রামগতি উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে ১১৫টি ভোটকেন্দ্রে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপদ ভোট পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আরিফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ সৃষ্টিতে বাহিনীটি প্রতিশ্রুতিবদ্ধ।

আরো পড়ুন

স্বাধীনতার পর কোন সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি : রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার পর কোনো সরকার মাত্র এক মাসে বর্তমান সরকারের মতো এত সাফল্য অর্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *