শুক্রবার, জুন ১৯, ২০২৬

বরগুনায় ডিবির অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা নেতা গ্রেফতার

মইনুল আবেদিন খান সুমন, বরগুনা : বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার এক নেতাকে গ্রেফতার করেছে।

ডিবি সূত্র জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনা জেলার বামনা থানা এলাকার বলইবুনিয়া গ্রাম থেকে সন্দিগ্ধ আসামি মোঃ নাফিউল ইসলাম সিনহা (পিতা মোঃ নাসির উদ্দিন, মাতা শাহানা বেগম)কে গ্রেফতার করা হয়। তিনি বরগুনা সদর থানার মামলা নং ৩৮(১১)২৫, তারিখ ১৩/১১/২৫, জিআর-৫২৭ এর আসামি। মামলাটি দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখা, বরগুনার এসআই বিকাশ কর্মকার। তাঁর সঙ্গে এএসআই ইউসুফসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাফিউল ইসলাম সিনহা বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি গত ২৬ জানুয়ারি ২০২৬সহ বিভিন্ন সময়ে বরগুনা পৌরসভার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী লিফলেট বিতরণ, ঝটিকা ও মশাল মিছিল এবং সংগঠনের জন্মদিন পালনসহ ‘নো বোট–নো ভোট’ সংক্রান্ত লিফলেট বিতরণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। এসব কর্মকাণ্ডে তিনি প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছেন বলে পুলিশ দাবি করেছে।

গ্রেফতারকৃত আসামির বর্তমান ঠিকানা বরগুনা পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন রোড, মাইঠা এলাকায় হলেও তার স্থায়ী ঠিকানা বামনা থানার বলইবুনিয়া গ্রামে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

শেষ বিদায় সংগঠনের নামে বিনামূল্যে ৩ শতাংশ জমি দান, প্রশংসায় ভাসছেন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক : মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *