নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বরিশাল সফর উপলক্ষে সমাবেশের প্রস্তুতি হিসেবে মাঠ পরিদর্শন করেছেন জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলালের নেতৃত্বে নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির এবং জামায়াত মনোনীত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবদুল জব্বার, ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নেয়ামুল হাসান নাঈম, জামায়াত মনোনীত মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সগীর বিন সাঈদ এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।
মাঠ পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি পাতারহাট আরসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে জনসমুদ্রের সৃষ্টি হবে। এ সমাবেশে আমীরে জামায়াত অবহেলিত মেহেন্দিগঞ্জ ও হিজলা অঞ্চলের মানুষের কথা শুনবেন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুঃখী মানুষের সমস্যা সমাধানে দিকনির্দেশনা প্রদান করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সফর করবেন এবং পাতারহাট আরসি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।