সোমবার, আগস্ট ১০, ২০২৬

বোরহানউদ্দিনে জামায়াতের মহিলা বিভাগের সমাবেশ অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) সকাল ৯টায় বোরহানউদ্দিন সরকারি হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি ফজলুল করিম। তিনি তার বক্তব্যে নারীদের সামাজিক ও নৈতিক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের সার্বিক কল্যাণে ইসলামী আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য আবুল হাসান মোঃ অলিউল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাকসুদুর রহমান এবং উপজেলা সেক্রেটারি মোঃ আবুল কালাম। বক্তারা নারী সমাজকে সংগঠিত হয়ে দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডে আর

ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশে মহিলা জামায়াতের পক্ষ থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা সভানেত্রী লাইজু বেগম। তিনি নারীদের অধিকার, নৈতিক শিক্ষা ও সমাজ গঠনে নারীদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। সমাবেশে পৌর ও উপজেলার বিভিন্ন এলাকার মহিলা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বরিশালে সরকারি পুকুর ভরাট করে প্লট বিক্রির প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে সরকারি খাসজমিতে থাকা প্রায় ১০ কোটি টাকা মূল্যের একটি পুকুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *