শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.24462982, 0.60260415);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

রাজাপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

বুলবুল আহমেদ, রাজাপুর সংবাদদাতা
জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত ভাই-বোনদের মাঝে ইফতার সামগ্রী ‘ফুড প্যাকেজ’ উপহার দেওয়া হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসা চত্বর এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজাপুর উপজেলা আমীর  মাওলানা কবির হোসেন বলেন, “আমরা চাই না অতীতের মতো কেউ জনগণের অধিকার হরণ করুক। জামায়াতে ইসলামী চায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক।আমরা শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের অধিকার আদায়ের চেষ্টা করব এবং সুবিধাবঞ্চিত জনগণের পাশে থাকব।
তারই প্রেক্ষিতে আজকে রাজাপুরে ছয়টি ইউনিয়ন এর সুবিধা বঞ্চিত ভাই বোনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। তিন হাজার টাকা মূল্যের ইফতার সামগ্রী প্যাকেজে রয়েছে ত্রিশ কেজি চাল, তিন লিটার সয়াবিন তৈল, ছোলাবুট, মসুরি ডাল পিয়াজ, লবন, চিনিসহ অন্যান্য উপকরণ।
এ সময় উপস্থিত ছিল উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলী, শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, সাতুরিয়া ইউনিয়ন আমীর মাওলানা মুস্তাফিজ, মহিলা জামায়াতের উপজেলা সেক্রেটারি সাহিদা বেগম প্রমূখ।

আরো পড়ুন

বরিশাল মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে রুকন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা জহির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *