বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

রমজানেও ভোলায় ইলিশের সংকট, কেজিতে দাম বেড়েছে ১৫০ টাকা পর্যন্ত

ভোলা প্রতিনিধি: 
রমজান মাসেও ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশের তীব্র সংকট দেখা দিয়েছে। দিন-রাত জাল ফেলেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত বড় আকারের ইলিশ।

ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে ইলিশের দাম। এতে বিপাকে পড়েছেন খুচরা ক্রেতারা, আর হতাশায় দিন কাটছে জেলেদের। মাছ ব্যবসায়ীরা জানান, সরবরাহ কম থাকায় সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ইলিশের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। বর্তমানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়। আকারভেদে কিছু ক্ষেত্রে দাম আরও বেশি চাওয়া হচ্ছে।

ক্রেতারা বলছেন, রমজানে ইলিশের চাহিদা বাড়লেও বাজারে ইলিশসহ নদীর মাছের স্বল্পতার কারণে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই বাধ্য হয়ে ইলিশের পরিবর্তে অন্য মাছ কিনছেন। ইলিশের সংকটের প্রভাব পড়েছে অন্যান্য মাছের বাজারেও। সরবরাহ কম থাকায় দেশিয় প্রজাতির মাছের পাশাপাশি চাষের মাছও বিক্রি হচ্ছে চড়া দামে।

আরো পড়ুন

আগৈলঝাড়ায় গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *