শুক্রবার, জুলাই ১০, ২০২৬

তথ্য কর্মকর্তাদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ।।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপর ১ টায় বরিশাল বিভাগে কর্মরত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনেক বড় একটি মন্ত্রণালয় এবং এর কাজের পরিধি ব্যাপক। এসময় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং দাপ্তরিক কর্মকাণ্ডকে বেগবান করতে তাদের নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের তথ্য কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং দপ্তরের কার্যক্রমকে আরও বেগবান করার ক্ষেত্রে মন্ত্রীর সার্বিক নির্দেশনা কামনা করেন।

সভায় জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার ফারজানা ইসলাম ও বিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল হান্নান অংশগ্রহণ করেন। এসময় বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা, সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরসহ বরিশাল জেলা তথ্য অফিস ও বাংলাদেশ বেতার, বরিশালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে বরিশালের গৌরনদী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *