সোমবার, জুন ২২, ২০২৬

লালমোহন প্রেসক্লাবে মুক্তবুলি ম্যাগাজিন সুসাহিত্যক মেজর হাফিজ সংখ্যা নিয়ে জমজমাট ঈদ আড্ডা

নিজস্ব প্রতিবেদক ।।
‘পাঠক যারা লেখক তারা ’ এ শ্লোগানের ধারক বাহক বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় ম্যাগাজিন ‘মুক্তবুলি’ সুসাহিত্যিক মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সংখ্যা নিয়ে জমজমাট আড্ডা এবং ম্যাগাজিনটির সম্পাদক আযাদ আলাউদ্দীন কে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করেছে লালমোহনের সাংবাদিক সমাজ ।
লালমোহন প্রেসক্লাবে, পবিত্র ঈদুল ফেতরের দ্বিতীয় দিন ২২ মার্চ ২০২৬ সন্ধ্যায় মুক্তবুলি ম্যাগাজিনের প্রধান সম্পাদক কবি রিপন শান এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ আড্ডা ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।
আড্ডায় মুল্যবান বক্তব্য রাখেন- লালমোহন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, মুক্তবুলির লেখক মাহবুব আলম, দৈনিক বাংলাদেশ বাণীর লালমোহন প্রতিনিধি ও লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মু. আজিম উদ্দিন খান, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ, লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মিজান হাওলাদার, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন শাখার সভাপতি মোঃ শাহীন কুতুব, ভোলাট্রিবিউন এর প্রকাশক এম ইউ মাহিম, দৈনিক বাংলার কণ্ঠের লালমোহন প্রতিনিধি মোঃ আকবর জুয়েল, দৈনিক খবর সংযোগ এর লালমোহন প্রতিনিধি মুশফিক হাওলাদার, সাংবাদিক ও স্বেচ্ছাসেবক নেতা আমজাদ খান জুলহাস প্রমুখ ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ মাকসুদ উল্লাহ, লালমোহন মিডিয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জুয়েল, অর্থ ও দপ্তর সম্পাদক এমরান হাসান আলীম, সদস্য মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, সদস্য ও দৈনিক মাতৃজগতের ভোলা জেলা বিশেষ প্রতিবেদক মোঃ জিয়াউদ্দিন প্রমুখ ।
কথামালা, প্রাণবন্ত আড্ডা ও আন্তরিক আপ্যায়নের মধ্যে দিয়ে শেষ হয় মুক্তবুলি ম্যাগাজিন কেন্দ্রিক ঈদ আড্ডা ২০২৬ ।

আরো পড়ুন

বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তৎপর আওয়ামী লীগের নেতাকর্মীরা

ফাহিম ফিরোজ : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বরিশালে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে তৎপরতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *