লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ফজর আলী দাখিল মাদ্রাসা হলরুমে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় মো. সাকিল হোসেন এর সভাপতিত্বে এবং নাহিদ ফরাজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব মুহা. নিজামুল হক নাঈম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন হেলাল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফোরামের কেন্দ্রীয় দায়িত্বশীল ইঞ্জিনিয়ার কামরুজ্জামান এবং উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি হাচনাইন আল মুসা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মো. মিজান ফরাজি, মো. মহসিন, মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।