শনিবার, জুলাই ৪, ২০২৬

বানারীপাড়ায় অবৈধভাবে নদীর চরের মাটি কাটায় ৫ জনকে অর্থদন্ড ও ট্রলার নিলাম

মাইদুল ইসলাম শফিক,বানারীপাড়া প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রাম থেকে অবৈধভাবে নদীর চরের মাটি কাটার দায়ে ৫ জন ইট ভাটার শ্রমিক ও একটি স্টীল বডি ট্রলার আটক করেছে স্থানীয়রা।আটকের পর তারা বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনিবকে জানালে  তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা যাচাই করেন।ঘটনার সত্যতা যাচাইয়ের পরে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ১৫(১) ধারা অনুযায়ী সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার কাপসন্ডা গ্রামের  আঃ রহিম গাজীর পুত্র মোঃ সুমন হোসেন,সিরাজুল গাজীর ছেলে নাজমুল গাজী,লিয়াকত গাজীর ছেলে আমিরুল ইসলাম,দাউদ গাজীর ছেলে আমিরুল গাজী,মহাজ্জন গাজীর ছেলে মোঃ করিম গাজীকে সর্বমোট ২০০০০ টাকা জরিমানা প্রদান করেন।
এছাড়াও তাদের ব্যবহৃত একটি ট্রলার ওপেন নিলামের মাধ্যমে ১১২০০০ টাকায় বিক্রি করা হয়েছে।
ওই শ্রমিকরা বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামে অবস্থিত ফাহিম ব্রিকসের জন্য  মাটি সংগ্রহে এসেছিলো বলে জানা গেছে।তারা জানান যে, ফাহিম ব্রিকস থেকে যখন তাদেরকে নদীর চরের মাটি কাটতে পাঠিয়েছিলো তখন মালিকপক্ষ বলেছে যে,সাকরাল গ্রামের ওই স্থানের মাটি তাদের ক্রয়কৃত।
শ্রমিকরা সেখানে এসে ট্রলারে মাটি বোঝাই শুরু করার পরে স্হানীয়রা সুকৌশলে তাদের আটকে ফেলে। স্থানীয় লোকজন তাদের আটক করার এক পর্যায়ে শ্রমিকরা জানতে পারে যে মালিক পক্ষের মাটি কেনার তথ্যটি ভুল।যাদের কাছ থেকে মাটি কিনেছে ওই এলাকায় তাদের কোনো জমিই নেই।

আরো পড়ুন

কলাপাড়ায় পল্লীবিদ্যুৎ অফিসে গ্রাহক ভোগান্তি, ডিজিএমের কার্যকলাপে অতিষ্ঠ  কর্মচারীসহ উপজেলাবাসী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: পল্লীবিদুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম শেখ আব্দুর রহমান’র কার্যকলাপে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *