বুধবার, আগস্ট ২৬, ২০২৬

মঠবাড়িয়ায় কৃষক পর্যায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক পর্যায় পার্টনার ফিল্ড স্কুল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার(৭ এপ্রিল) মঠবাড়িয়া উপজেলা কৃষিভবন মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএই এর বরিশাল বিভাগের উপপরিচালক ড. নজরুল ইসলাম শিকদার।
এসময় পিরোজপুর খামারবাড়ির ডিএই উপ পরিচলক সৌমিত্র সরকার,বরিশাল অঞ্চলের মনিটরিং অফিসার মো. রিয়াজ উদ্দিন ও সাবেক পৌর বিএনপির সভাপতি কে.এম হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।  প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার শতাধিক কৃষক অংশগ্রহন করেন। এসময় কৃষকদের পার্টনার প্রকল্প সম্পর্কে সম্যক ধারনার পাশাপাশি কৃষি সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি চাহিদা বিষয়ে ধারনা দেওয়া হয়।

আরো পড়ুন

ভাতিজীকে ধর্ষনের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : দশ বছর বয়সের ভাতিজীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে একই বাড়ির চাচাতো চাচা হারুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *