বরগুনা প্রতিনিধি।।
সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর ফিসনেট প্রকল্প এর উদ্দ্যেগে, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ও বড়বগী ইউনিয়ন এর স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, মৎস্যজীবী ও সাধারণ জনগন, জেলে পরিবার, শিশু, কিশোর, নিয়ে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন এর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ও বড়বগী ইউনিয়ন এর দক্ষিণ সওদাগরপাড়া আবাসন প্রকল্পে সামুদ্রিক জীববৈচিত্র্য সুরক্ষা ও জেলে সম্প্রদায়ের অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য ‘পটগান’ এর আয়োজন করা হয়।
পটগান এর মূল লক্ষ্য হলো উপকূলীয় জেলেদের জীবনমান উন্নয়ন এবং সামুদ্রিক প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা। এই পটগানের মাধ্যমে জেলে সম্প্রদায়ের বিভিন্ন ঝুঁকি মোকাবিলা এবং তাদের অধিকার সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া সাধারণ আলোচনা সভার চেয়ে ঐতিহ্যবাহী লোকজ পটগান এর মাধ্যম প্রান্তিক মানুষের মনে খুব সহজেই দাগ কাটে এবং মনে রাখে। এই ধারণা থেকেই সচেতনতা বৃদ্ধির হাতিয়ার হিসেবে গ্রামীণ সংস্কৃতির অন্যতম জনপ্রিয় মাধ্যম পটগানকে বেছে নেওয়া হয়। অনুষ্ঠানে শিল্পীরা গানের সুর, ছন্দ ও অভিনয়ের মাধ্যমে সামুদ্রিক প্রতিবেশ রক্ষা, মাছের অভয়াশ্রম সংরক্ষণ, ক্ষতিকর জালের ব্যবহার রোধ এবং উপকূলীয় পরিবেশের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব এবং জেলেদের অধিকার নিশ্চত করার লক্ষ্যে স্থানীয়দের মাঝে তুলে ধরা হয়।
এই পটগান অনুষ্ঠান বাস্তবায়নে সিএনআরএস ফিসনেট প্রকল্প এর উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক বলেন, নিশানবাড়িয়া ও বড়বগী ইউনিয়নের মৎস্যজীবী পরিবার নিয়ে আমাদের মোট ৪২ টি প্রাথমিক সংগঠন বা দল রয়েছে। আমরা নিয়মিত সভার মাধ্যমে তাদের বিভিন্ন সংকট ও অধিকার নিয়ে কাজ করছি এর পাশাপাশি আজকের এই পটগানের মাধ্যমে সকল সংগঠনের সদস্য ও তাদের পরিবারসহ পুরো কমিউনিটিকে সামুদ্রিক প্রতিবেশ রক্ষায় আরও বেশি সম্পৃক্ত করা হয় এবং জেলেদের অধিকার নিয়ে সচেতন করা হয় নিশানবাড়িয়া ও বড়বগী ইউনিয়ন এর সকল গ্রাম থেকে উপস্থিত হয় আজকের পটগান অনুষ্ঠনে।
বাস্তবায়িত পটগান অনুষ্ঠানে স্থানীয় জেলে, নারী ও সাধারণ মানুষের বিপুল ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিনোদনের পাশাপাশি স্থানীয় সহজ ভাষায় পরিবেশিত এই শিক্ষণীয় উদ্যোগটি উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সামুদ্রিক পরিবেশ রক্ষায় ও প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রতিনিধি ও সাধারন জনগন।
উক্ত সামুদ্রিক জীববৈচিত্র্য সুরক্ষা ও জেলে সম্প্রদায়ের অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পটগান’ অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন, সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর এর উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান ও মোঃ আশরাফ হোসেন ও ফিল্ড ফ্যাসিলিটেটর এমেন ও চিনেউ
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।