ভূঁইয়া কামাল, মুলাদীঃ
বরিশালের মুলাদী উপজেলায় গতকাল ৮ এপ্রিল বুধবার সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: গোলাম সরওয়ার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মো: শরীয়তুল্লাহ, মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক মো: এনামুল হক ইনু,
মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন হাওলাদার, মুলাদী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: হারুনুর-রশিদ ও চরপদ্মা রাশেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী।
আরো উপস্থিত ছিলেন, মুলাদী সরকারী কলেজের প্রাণীবিদ্যা খান মো: দিদার হোসেন, মুলাদী সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক মো: ইকবাল হোসেন, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: নজিবুর রহমান ভূ্ধঁসঢ়;ইয়া কামাল, সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামান মোল্লা, মুলাদী সরকারী মাহমুদজান বিদ্যালয়ের ভোকেশনাল স্কুলের প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান ও মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া
শিক্ষক মো: আসাদুজ্জামান। উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মুলাদী সরকারী কলেজ, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়, চরপদ্মা রাশেদিয়া ফাজিল মাদ্রাসা। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন হাওলাদার, মুলাদী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: হারুনুর-রশিদ, বাহাদুরপুর রহমানিয়া এসএসসি ভোকেশনাল এণ্ড টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ মো: খলিলুর রহমান। শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মুলাদী সরকারী কলেজের প্রাণীবিদ্যার শিক্ষক খান মো: দিদার হোসেন নির্বাচিত হন, শ্রেষ্ঠ রোবার শিক্ষক মুলাদী সরকারী কলেজের মো: ইকবাল হোসেন ও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের মো: আসাদুজ্জামান নির্বাচিত হন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।