সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদী পৌরসভায় অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল ২০২৬) পৌরসভা সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দীর্ঘদিনের সেবার স্বীকৃতি হিসেবে হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব খোকন চন্দ্র রায় এবং কর আদায়কারী জনাব কে. এম মোশাররফ হোসেনকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইব্রাহীম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পৌর ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহী প্রকৌশলী, সমাজসেবা কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বক্তারা অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ বাদশা মিয়া। শেষে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।