মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

পটুয়াখালী থেকে সামুদ্রিক পান্না কাছিম উদ্ধার

বাংলাদেশ বাণী ডেস্ক।।

পটুয়াখালী থেকে জলপাইরঙা একটি সামুদ্রিক পান্না কাছিম জীবিত উদ্ধার করা হয়েছে। ২৪ নভেম্বর রোববার দুপুরে পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রাম থেকে কাছিমটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার রামনাবাদ নদীতে কাছিমটি জেলেদের জালে ধরা পড়ে। খবর পেয়ে পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের গলাচিপার টিম লিডার মো. সোহেল হোসেন এবং গলাচিপা বন বিভাগের বিট কর্মকর্তা মো. জামাল হোসেন ঘটনাস্থল থেকে কাছিমটি জীবিত উদ্ধার করেন।

মো. সোহেল হোসেন বলেন, খবর পেয়েই কাছিমটি উদ্ধার করা হয়েছে। এটা সমুদ্রের কাছাকাছি আগুনমুখো নদীর তিন মোহনায় অবমুক্ত করা হবে।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *