সোমবার, অক্টোবর ৫, ২০২৬

গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থী ও তার স্বজনরা জানায়, ওই শিক্ষার্থীর বাবা প্রায় দুই বছর আগে মারা যায়। জীবিকার উদ্দ্যেশে রাতে তার মা ও ভাই ওই শিক্ষার্থীকে ঘরে রেখে বাহির থেকে সামনের দরজায় তালা লাগিয়ে রেনু পোনা শিকারের উদ্দেশ্যে পার্শ্ববর্তী নদীতে যায়। রাত দেড়টার দিকে দুই যুবক সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে জোরপূর্বক ধর্ষন করে। একপর্যায়ে তার ডাকচিৎকারে পার্শ্ববর্তী ঘরের চাচার পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
ওই শিক্ষার্থী জানায়, আমার মুখে হয়তো কোন স্প্রে করার কারনে আমি প্রথম দিকে তেমন একটা টের পাইনি। আমার জ্ঞান ফিরলে দেখি তারা আমাকে ধর্ষন করছে এবং তারা বলে তারা সারারাত থাকবে। কোন ডাকচিৎকার দিলে বা শব্দ করলে তারা দা দেখিয়ে বলে আমাকে গলাকেটে হত্যা করবে।
পরে আমি সহ্য করতে না পেরে তাদের ঝাঁটা দিয়ে সরিয়ে ডাকচিৎকার দিলে আমার চাচা চাচি তাদের ঘর থেকে বেড়িয়ে আসে। এসময় তারা আমাদের ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তাদের মুখে গামছা বাঁধা ছিলো। ওই শিক্ষার্থীর চাচা ও চাচি জানায়, রাতে আমাদের ভাতিজির ডাকচিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি সিঁধ কাটা।
পরে তার কাপর চোপড় অসঙ্গতিপূর্ণ অবস্থায় দেখা যায় এবং অনেক অসুস্থ ছিলো। সে ভয়ে অনেকটা কাঁপছিলো। তাকে দুজনে মিলে ধর্ষন করেছে। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনের নামে একটি অভিযোগ পেয়েছি। ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হচ্ছে।

আরো পড়ুন

আগৈলঝাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা

আগৈলঝাড়া প্রতিনিধি : মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলার ৭টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *