বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের কর্মী সম্মেলন অনুুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৪১তম সাধারণ সভা ও কর্মী সম্মেলন -১৪৩৩ অনুুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলে শুক্রবার গভীর রাত পর্যন্ত এ আয়োজনে বার্ষিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে জাতীয় পতাকার উত্তোলনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সংগঠনের সদ্য সাবেক সভাপতি শুভংকর চত্রবর্তীর সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস। সবশেষ গভীর রাত পর্যন্ত চলা সম্মেলনে বাসুদেব ঘোষকে সভাপতি এবং শহিদুল ইসলাম শিশিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটিতে ফারুক হোসেন, স্নেহাংশু কুমার বিশ্বাস, সিরাজুম মুনির টিটু, আবুল খায়ের সবুজ ও অপূর্ব গৌতমকে সহ-সভাপতি, প্রদীপ চন্দ্র হালদারকে সহ-সাধারণ সম্পাদক, মো. শাহেদকে সাংগঠনিক সম্পাদক, মোস্তাফিজুর রহমান শাহিনকে কোষাধ্যক্ষ, সুদিপ্ত দাসকে সাহিত্য সম্পাদক, বাবুল হাওলাদার আজিজকে দপ্তর সম্পাদক, সজল মাহমুুদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, অপূর্ব অপুকে অনুষ্ঠান বিষয়ক সম্পাদক, ইমরুল আহম্মেদ উজ্জলকে গবেষনা ও পাঠাগার সম্পাদক এবং শুভংকর চত্রবর্তী, ললিত দাস, তপংকর চত্রবর্তী, মাহাবুব মোর্শেদ শামিম ও মোয়াজ্জেম হোসেন মানিককে সদস্য নির্বাচিত করা হয়েছে।

 

আরো পড়ুন

আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মো. আক্তারুজ্জামান, আগৈলঝাড়াঃ বরিশালের আগৈলঝাড়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *