বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নেছারাবাদে জগন্নাথকাঠি দক্ষিণপাড় বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন 

ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুর জেলার নেছারাবাদে  জগন্নাথকাঠি দক্ষিণপাড় বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে  অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ মে) বন্দরের ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. নুরুল হক সাইকেল প্রতীকে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মোঃ নান্না মিয়া চেয়ার প্রতীকে পেয়েছেন ১৩৩ ভোট। এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান শান্ত হেরিকেন প্রতীকে ২১৬ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম অপু হরিণ প্রতীকে পেয়েছেন ৬৯ ভোট।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো. কাজি আব্দুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. কুতুব উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধ্যক্ষ মো. সোহরাব হোসেন এবং সদস্য হিসেবে মো. মিজানুর রহমান, মো. হাসিবুল হাসান ও মো. শফিকুল ইসলাম নির্বাচিত হন।

নির্বাচনে সর্বমোট ২৯৬ জন ভোটারের মধ্যে ২৮৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম তালুকদার এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।

আরো পড়ুন

মঠবাড়িয়ায় বাসে বোমা হামলায় বাবুগঞ্জের হেলপার সিয়াম নিহত

বাবুগঞ্জ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *