শনিবার, জুলাই ৪, ২০২৬

মহিপুর প্রেসক্লাবের সঙ্গে প্রশাসনের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধিঃ
সাংবাদিকতা ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং জনস্বার্থে একযোগে কাজ করার লক্ষ্যে -এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন -র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ, কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান।

সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বন ও পরিবেশ সংরক্ষণ, মাদক প্রতিরোধ, জেলেদের নিরাপত্তা, উপকূলীয় জনপদের বিভিন্ন সমস্যা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, বনজ সম্পদ রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে সচেতনতা সৃষ্টি এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এসময় স্থানীয় বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উপকূলীয় এলাকার বাস্তব চিত্র তুলে ধরেন সাংবাদিকরা। পাশাপাশি অপরাধ, মাদক ও অনিয়ম প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বি, সভাপতি মিজানুর রহমান প্যাদা, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহতাব হাওলাদার, এম সরকার পলাশ, মো. মাইনুদ্দিন আল আতিক, মো. কায়সার মনির, মো. রিপন মুসল্লীসহ অন্যান্য সদস্যরা।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ভবিষ্যতেও জনস্বার্থে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে এ ধরনের সমন্বয়মূলক আলোচনা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

আরো পড়ুন

কলাপাড়ায় পল্লীবিদ্যুৎ অফিসে গ্রাহক ভোগান্তি, ডিজিএমের কার্যকলাপে অতিষ্ঠ  কর্মচারীসহ উপজেলাবাসী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: পল্লীবিদুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম শেখ আব্দুর রহমান’র কার্যকলাপে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *