সোমবার, জুলাই ৬, ২০২৬

খুন-ডাকাতিসহ ১৮ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুর জেলার কালকিনী থানার একটি চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার আসামি এবং খুন, ডাকাতি, দস্যুতা ও অস্ত্রসহ মোট ১৮ মামলার অভিযুক্ত মো. লিটন মাতুব্বরকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব-৮, বরিশাল।

বুধবার (২০ মে) দুপুরে ঝালকাঠি সদর থানার বিকোনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন বরিশালের কাজিরহাট থানার আকনকান্দা এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ১ এপ্রিল দুপুরে মাদারীপুর জেলার কালকিনী থানার কালাই সরদারের চর এলাকায় একটি আম বাগানের পাশে ঘাসের স্তুপের মধ্যে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্তে লিটন মাতুব্বরের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতারে র‌্যাব-৮ এর সহায়তা চায় তদন্তকারী কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে মোট ১৮টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা জানান, অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

আরো পড়ুন

কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে ১৫ বিপজ্জনক বাঁক, বাড়ছে দুর্ঘটনা

মহিপুর প্রতিনিধি: পর্যটনকেন্দ্র কুয়াকাটার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের ৭০ কিলোমিটার অংশে অন্তত ১৫টি বিপজ্জনক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *