মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

নগরীতে মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করলেন সিটি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

২০ মে বুধবার রাতে
বরিশাল নগরীর সৌন্দর্য বর্ধন ও বিনোদনের পরিধি বাড়াতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চৌমাথা লেকে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আকর্ষণীয় মিউজিক্যাল ফোয়ারার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

​উদ্বোধনকালে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “বরিশালবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরী উপহার দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। চৌমাথা লেকের এই মিউজিক্যাল ফোয়ারাটি নগরীর সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, তেমনি যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নগরবাসীর জন্য বিনোদনের একটি চমৎকার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।”
​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীসহ বিসিসির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শনার্থী এ সময় উপস্থিত ছিলেন।

​দীর্ঘ প্রতীক্ষিত এই মিউজিক্যাল ফোয়ারাটি চালুর পর বর্ণিল আলোর ছটা ও জলের ছন্দময় নৃত্য দেখে উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

আরো পড়ুন

কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে ১৫ বিপজ্জনক বাঁক, বাড়ছে দুর্ঘটনা

মহিপুর প্রতিনিধি: পর্যটনকেন্দ্র কুয়াকাটার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের ৭০ কিলোমিটার অংশে অন্তত ১৫টি বিপজ্জনক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *