শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

বরিশালে তিন ডায়াগনস্টিক সেন্টার ও এক দধিঘরকে ৪৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি দধিঘরকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ মে) নগরীর প্যারারা রোড ও চাঁদমারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় অফিসের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম, মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অভিযোগ পাওয়া যায়।
অভিযানে চাঁদমারি এলাকার জুবায়ের দধিঘরকে ৭ হাজার টাকা, হিউম্যান মেডিকেল সার্ভিসকে ৭ হাজার টাকা, মেট্রো ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং সাউথ এভারকেয়ার মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

বার্তা সম্পাদক ফোরাম বরিশালের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন “বার্তা সম্পাদক ফোরাম-বরিশালের” পূর্ণাঙ্গ কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *